ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আকর্ষণীয় বেতনে আকিজ গ্রুপে চাকরি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ১১:২৯ এএম
নিয়োগ বিজ্ঞপ্তি। ছবি : সংগৃহীত

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রোডাকশন (ইয়ার্ন ডাইং) বিভাগ জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। 

রোববার (১১ জানুয়ারি) থেকেই আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড
পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ
বিভাগ: প্রোডাকশন (ইয়ার্ন ডাইং)
পদসংখ্যা: ৪ 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: মানিকগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৬