× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাকরি ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০২:২৪ পিএম

ঢাকাসহ ২১ জেলায় চাকরি দেবে আকিজ গ্রুপ

চাকরি ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০২:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আইটি কাম ডেটা অ্যানালিস্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০ জানুয়ারি পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড

পদের নাম: আইটি কাম ডেটা অ্যানালিস্ট

লোকবল নিয়োগ: ১০ জন 

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা 

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার হার্ডওয়্যার মেইনটেন্যান্স, ট্রাবলশুটিং এবং ERP সফটওয়্যার সম্পর্কে ভালো দক্ষতা 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা, গাজীপুর, সাভার, ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, হাটহাজারী, কক্সবাজার, বরিশাল, মাদারীপুর, খুলনা, যশোর, ফরিদপুর, রাজশাহী, বগুড়া, রংপুর।

বেতন: শিক্ষানবিশকালে ১৭ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ১৮ হাজার টাকা

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, চিকিৎসাসেবা, মোবাইল ও ইন্টারনেট বান্ডেল, ব্যাচেলর আবাসন সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

রূপালী বাংলাদেশ

Link copied!