ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এইচএসসি পাসেই মেঘনা শপিং কমপ্লেক্সে চাকরি

চাকরি ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১২:০৭ পিএম
ছবি : সংগৃহীত

মেঘনা শপিং কমপ্লেক্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ (নারী) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৫ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে মেঘনা শপিং কমপ্লেক্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: মেঘনা শপিং কমপ্লেক্স

পদের নাম: ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ (নারী)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ডিপ্লোমা/স্নাতক ডিগ্রি 

অন্যান্য যোগ্যতা: ফেসবুক বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে প্রাথমিক জ্ঞান। বাংলা ও ইংরেজিতে কনটেন্ট লেখার দক্ষতা। প্রাথমিক গ্রাফিক/ভিডিও সম্পাদনা দক্ষতা (ক্যানভা পছন্দনীয়)। 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু নারী

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: ১০,০০০-১২,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।