× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৮:৫৩ এএম

হাসিনা-টিউলিপের বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৮:৫৩ এএম

শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত

শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা প্লট দুর্নীতির দুটি মামলার রায় আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত–৪-এ এ রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা তার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান সিদ্দিক ববির নামে রাজধানীর পূর্বাচলে ২০ কাঠা জমি বরাদ্দের নির্দেশ দেন। একই সঙ্গে রাজধানীতে তাদের স্থাবর সম্পত্তির তথ্য সম্পদবিবরণীর হলফনামায় গোপন করা হয়।

তদন্তে আরও উঠে আসে, ভাই–বোনের নামে প্লট বরাদ্দ নিশ্চিত করতে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রভাবিত করেছিলেন।

পরে এসব অভিযোগে দায়ের করা দুটি মামলায় মোট ২২ জনকে অভিযুক্ত করে দুদক। এর আগে একই ধরনের অভিযোগে দায়ের করা চারটি মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

Link copied!