ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মঞ্জিল হায়দার আবারও রিমান্ডে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৬:৫২ পিএম
আদালতে ডিজিএফআইর সাবেক কর্মকর্তা মঞ্জিল হায়দার চৌধুরী। ছবি- সংগৃহীত

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মঞ্জিল হায়দার চৌধুরীর আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জুলাই আন্দোলন চলার সময়ে রাজধানীর নিউমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী আবদুল ওয়াদুদ মারা যান।

সোমবার (১৩ এপ্রিল) রিমান্ড শেষে পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার। শুক্রবার (১০ এপ্রিল) এই মামলায় মাঞ্জিল হায়দার চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন মার্জিন।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) কর্মরত ছিলেন মাঞ্জিল হায়দার চৌধুরী। গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।