ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রতারণা মামলায় বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২০, ২০২৬, ০২:৫৯ পিএম
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদ। ছবি : সংগৃহীত

ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মো. হেমায়েত উদ্দিন খান হিরন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় এ মামলা করেন মোশাররফ হোসেন সিকদার নামের এক ব্যবসায়ী।