× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০৫:২৫ পিএম

সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আজাদ ৭ দিনের রিমান্ডে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০৫:২৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত মহাসমাবেশে হামলা চালিয়ে জাতীয়তাবাদী যুবদল নেতা শামীম হত্যার ঘটনার মামলায় ঢাকার অতিরিক্ত চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবুল কালাম আজাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আজাদকে গ্রেপ্তার করা হয়। ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি আবুল কালাম আজাদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে, তিনি একই কার্যালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে আবুল কালাম আজাদ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

আরবি/এফআই

Link copied!