× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০১:১৭ পিএম

নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জনকে গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০১:১৭ পিএম

আনিসুল হক ও আমির হোসেন আমু। ছবি- সংগৃহীত

আনিসুল হক ও আমির হোসেন আমু। ছবি- সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী ও ভাটারা থানার পৃথক তিন মামলায় সাবেক মন্ত্রী, এমপি ও ব্যবসায়ীসহ আটজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখান।

আসামিরা হলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মো. আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক এমপি সায়েদুল হক সুমন, কাজী মনিরুল ইসলাম মনু এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

মামলার নথি অনুযায়ী, যাত্রাবাড়ী থানার রিয়াজ হত্যা মামলায় আনিসুল, আমু, আব্দুর রাজ্জাক, মেনন, ইনু, সুমন ও মনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই থানার জুবাইদ ইসলাম হত্যা মামলায় মনু এবং ভাটারা থানার নাঈম হাসান নিলয় হত্যাচেষ্টা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে আন্দোলনে অংশ নেন রিয়াজ। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি গুলিবিদ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেলে মারা যান। নিহতের বোন ফারজানা বেগম এ বছরের ২২ জুলাই যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ ছাড়া ১৯ জুলাই ভাটারার ১০০ ফিট এলাকায় মিছিলে অংশ নেওয়া নাঈম হাসান নিলয় হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। দীর্ঘ চিকিৎসার পর তিনি গত ১৪ অক্টোবর ৭৬ জনকে আসামি করে হত্যা চেষ্টা মামলা করেন।

অন্যদিকে, ২০ জুলাই শনির আখড়ায় আন্দোলনে অংশ নেওয়া জুবাইদ ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।

Link copied!