× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৬:২৪ পিএম

তারেক রহমানের ট্রাভেল পাস সম্পর্কে কোনো তথ্য নেই : পররাষ্ট্র উপদেষ্টা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৬:২৪ পিএম

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি- সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য ট্রাভেল পাস সম্পর্কিত কোনো তথ্য এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে কূটনীতিকদের জন্য আয়োজনকৃত অবহিতকরণ সভার পর এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

এ বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো ট্রাভেল ডকুমেন্ট চাননি। আমাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই।’

পররাষ্ট্র মন্ত্রণালয় এদিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়েও অবহিত করেছে। নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে এবং দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানানো হয়।

দুপুর আড়াইটা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, পাকিস্তান, স্পেন, নরওয়ে, শ্রীলঙ্কা, আলজেরিয়া, ব্রুনাই, তুরস্ক, অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের দূতাবাসের পতাকাবাহী গাড়ি পদ্মায় প্রবেশ করতে দেখা যায়। এছাড়া, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বহনকারী গাড়িও অনুষ্ঠানে অংশগ্রহণ করে। কিছু গাড়ি ছিলো পতাকাবিহীন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বিদেশি কূটনীতিক ও গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। তিনি জানান, দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক এবং দায়িত্বশীল রয়েছে।

এদিন ব্রিফিংয়ে ঢাকাস্থ প্রায় চল্লিশ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

Link copied!