× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৫:১৪ এএম

ধানমন্ডি ৩২ নম্বরে আবারও ভাঙচুর, অগ্নিসংযোগ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৫:১৪ এএম

ধানমন্ডি ৩২ নম্বরে হামলা ও ভাঙচুর

ধানমন্ডি ৩২ নম্বরে হামলা ও ভাঙচুর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাতে রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্র-জনতার বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রথম আলো-ডেইলি স্টার ছাড়াও বিক্ষুব্ধ জনতার একটি দল ধানমন্ডি ৩২ নম্বরে যায় এবং ভাঙচুর শুরু করে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টা ৪০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘিরে কয়েক হাজার মানুষ বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধ জনতা বাড়ির আশপাশে আগুন জ্বালায় এবং কিছু অংশ হাতুড়ি ও এক্সক্যাভেটর ব্যবহার করে ভাঙচুর করে। এ সময় তারা ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদির রক্ত বৃথা যেতে দেব না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’সহ বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আঘাতপ্রাপ্ত শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!