× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ১১:৫৭ এএম

হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ১১:৫৭ এএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি। ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি। ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর ২টায় হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের জন্য কিছু শর্তও জারি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ধরনের ভারী ব্যাগ বা বস্তু বহন করা যাবে না এবং সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

উল্লেখ্য, শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় ঢাকায় পৌঁছে হাদির মরদেহ। বিমানবন্দর থেকে মরদেহ হিমঘরে নিয়ে যাওয়া হয়। শনিবার জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে বলে ইনকিলাব মঞ্চ জানিয়েছে।

Link copied!