× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০১:১৯ পিএম

নজরুলের পাশেই সমাহিত হবেন হাদি, খোঁড়া হচ্ছে কবর

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০১:১৯ পিএম

হাদির জন্য খোঁড়া হচ্ছে কবর। ছবি- সংগৃহীত

হাদির জন্য খোঁড়া হচ্ছে কবর। ছবি- সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শহিদ ওসমান হাদির কবর খোঁড়ার কাজ শুরু করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে ওসমান হাদির মরদেহ নজরুল কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবার, ডাকসু এবং ক্যাবিনেট সদস্যদের অনুরোধের পর সর্বসম্মতিক্রমে নজরুল সমাধি প্রাঙ্গণে খালি থাকা স্থানে তার দাফনস্থল নির্ধারণ করা হয়।

ওসমান হাদির মরদেহের ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদের জানাজা অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণার পরদিন, ১২ ডিসেম্বর, জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারিভাবে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

তার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মরদেহ দেশে আসে এবং বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে।

শনিবার জোহরের নামাজের পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

Link copied!