× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৩:০২ পিএম

কোনো সরকারই সমালোচনামূলক সাংবাদিকতা পছন্দ করেনি : মাহফুজ আনাম

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৩:০২ পিএম

দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। ছবি- সংগৃহীত

দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। ছবি- সংগৃহীত

কোনো সরকারই কখনো সমালোচনামূলক সাংবাদিকতা পছন্দ করেনি। তবে তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ গড়ে উঠবে, সেখানে ক্রিটিক্যাল জার্নালিজম থাকা জরুরি বলে আশা প্রকাশ করেছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

রোববার (২১ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীরে র‌্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

মাহফুজ আনাম বলেন, নৈতিকতাই সাংবাদিকতা। আমরা ভুল করলে ক্ষমা চাইব। কিন্তু নির্বাচিত সরকার যেন গণতন্ত্রের পথে এগিয়ে যায়, সে জন্যই আমরা সমালোচনা করি।

তিনি বলেন, বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। আমাদের অপরাধ কী—এই প্রশ্ন প্রতিটি গণমাধ্যমের কাছ থেকেই আসা উচিত।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ এবং দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

রূপালী বাংলাদেশ

Link copied!