ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে দুই দিন ভিজিটর প্রবেশ নিষিদ্ধ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১২:২৩ পিএম
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা ও অপারেশনাল কারণে যাত্রী ছাড়া সব ভিজিটর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষের জানানো মতে, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সব যাত্রী এবং সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে।