× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১১:৫০ এএম

জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১১:৫০ এএম

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত

আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে সরকার আজ (২৪ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এই গেজেট প্রকাশ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রপতি দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত করেন। 

বঙ্গভবনে আগামী ২৮ ডিসেম্বর নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের কথা রয়েছে। সংবিধান অনুযায়ী, ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি লাভের পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে আইনজীবী হিসেবে যুক্ত হন এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে যোগদান করেন এবং দুই বছর পর স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান।

২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন এবং ১৩ আগস্ট তিনি শপথ গ্রহণ করেন।

Link copied!