ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খালেদা জিয়ার মৃত্যু: সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৯:৩৩ এএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে বিশাল এক শূন্যতা সৃষ্টি হয়েছে।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তাৎক্ষণিকভাবে সাত দিনের কমর্সূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে সাত দিন শোক পালন করবে বিএনপি; নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন ও দলীয় পতাকা অবনমিত রাখা হবে।

আজ এভারকেয়ার হাসপাতালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, খালেদা জিয়ার জানাজ ও দাফনের বিষয়ে পরে জানানো হবে।