ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ১০:২৩ এএম
অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিয়োগ দেওয়া বিশেষ সহকারী হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন।

গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান এখন থেকে এই পদে আর থাকবেন না।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বকশ চৌধুরী, যিনি ২৫ ডিসেম্বর পদত্যাগ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া অধ্যাপক এম আমিনুল ইসলামও কয়েক মাস আগে পদত্যাগ করেন।