ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সবার জন্য উন্মুক্ত হলো খালেদা জিয়ার সমাধিস্থল

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০১:২১ পিএম
উন্মুক্ত হলো খালেদা জিয়ার সমাধিস্থল। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেকের ইমামতিতে সাবেক প্রধানমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার পর বিকেল পৌনে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

তিনি গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর নিউমোনিয়া এবং দীর্ঘস্থায়ী কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের সমস্যা দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত আইসিইউতেই ছিলেন তিনি।