× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০১:৫৬ পিএম

কুয়াশায় ঢাকায় নামতে না পেরে কলকাতায় গেল ৪ ফ্লাইট

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০১:৫৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে ব্যর্থ হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পর্যন্ত কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলো বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

ফ্লাইট ডাইভারশনের বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

বিমানবন্দর সূত্র জানায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই ও দোহা থেকে আসা দুটি ফ্লাইট, মদিনা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট এবং তুরস্কের ইস্তাম্বুল থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

আবহাওয়া পরিস্থিতি উন্নত হলে বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে বিমানবন্দরের সব ফ্লাইট অপারেশন স্বাভাবিকভাবে শুরু হয়। পরে ডাইভারশন হওয়া ফ্লাইটগুলো কলকাতা থেকে ঢাকায় ফিরে আসে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৭টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কিছু এলাকায় শৈত্যপ্রবাহের তীব্রতা কমতে পারে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

Link copied!