× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৮:৩৭ পিএম

কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন স্থগিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৮:৩৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুবুল আলমের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সমর্থক ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জামায়াত প্রার্থী মাহবুবুল আলমের দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা রয়েছে। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে দাবি করেছেন, তবে এর পক্ষে প্রয়োজনীয় কোনো দালিলিক প্রমাণ জমা দিতে ব্যর্থ হন। ফলে দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় তার মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেকের মনোনয়নপত্র যাচাইয়ে একাধিক অনিয়ম ধরা পড়ে। তথ্য গোপনের পাশাপাশি সমর্থক ভোটারদের তালিকায় স্বাক্ষর জালিয়াতির প্রমাণ পাওয়ায় তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক জানান, ‘দ্বৈত নাগরিকত্ব বিষয়ে উপযুক্ত প্রমাণ দাখিলের জন্য জামায়াত প্রার্থীকে শুক্রবার বিকেল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অপরদিকে যাচাই-বাছাইয়ে ১০ জন সমর্থক ভোটারের মধ্যে তিনজনের স্বাক্ষর জাল প্রমাণিত হওয়ায় স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।’

উল্লেখ্য, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট সাত জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

Link copied!