ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘এলপিজির ঘোষিত দাম খুচরা পর্যায়ে মানার নিশ্চয়তা দিতে পারব না’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৪:১৭ পিএম
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। ছবি- সংগৃহীত

এলপিজি গ্যাসের ঘোষিত দাম যে খুচরা পর্যায়ে মানা হবে, নিঃসন্দেহে সে নিশ্চয়তা দিতে পারবেন না; তবে অপারেটর অ্যাসোসিয়েশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে বিইআরসি কার্যালয়ে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জালাল আহমেদ বলেন, ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালাচ্ছে। ভোক্তার ডিজির সঙ্গে আমি নিজে কথা বলেছি অভিযান বাড়াতে। উৎপাদক পর্যায়ে বাড়তি দাম নেওয়ার অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি  বলেন, উৎপাদকরা এলপিজি নির্ধারিত দামেই বিক্রি করছে। সাপ্লাই সাইডে সমস্যা আছে। ঘাটতি আছে; সেটা সত্য।

এদিকে, ভোক্তা পর্যায়ে জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে বিইআরসি, যা আজ থেকে কার্যকর হবে।