× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৫:২৭ পিএম

ভোটকেন্দ্রে থাকবে বিশেষ ব্যানার, প্রচারণা হবে গণভোটের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৫:২৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটারদের সচেতন করতে প্রতিটি ভোটকেন্দ্রে পরিবেশবান্ধব বিশেষ ব্যানার টাঙানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুযায়ী সংবিধানের কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি যাচাইয়ের জন্য এই গণভোট অনুষ্ঠিত হবে। তাই প্রতিটি ভোটকেন্দ্রে এই বিষয়বস্তুযুক্ত ব্যানার দৃশ্যমান স্থানে স্থাপন করতে হবে।

ইসি জানায়, পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিয়ে ব্যানারগুলো তৈরি করতে হবে। ব্যানারে ব্যবহৃত হবে ৮০ শতাংশ প্রাকৃতিক কটন ও ২০ শতাংশ ভিসকস মিশ্রিত ফেব্রিক, এবং প্রতিটি ব্যানারের মাপ হবে ৩ ফিট × ৫ ফিট। ব্যানারের ওপর ও নিচে পিভিসি পাইপ ও ঝুলানোর হুক থাকবে। সর্বোচ্চ মূল্য ৬৮৬ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ) নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫ অনুযায়ী স্থানীয়ভাবে ব্যানার মুদ্রণ করতে হবে। ক্রয় পরিকল্পনা ই-জিপি পোর্টালে প্রকাশ করতে হলেও বিশেষ প্রেক্ষাপটে অফলাইনে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ রাখা হয়েছে। দেশের সব সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নিজ নিজ জেলার ভোটকেন্দ্রের সংখ্যা অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি নির্দেশ দিয়েছে, ২৮ সেপ্টেম্বর ২০২৫-এর পর বিপিপিএর আদর্শ দরপত্র দলিল ব্যবহার করে ক্রয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রের সামনে বা দৃশ্যমান স্থানে এই ব্যানার প্রদর্শন বাধ্যতামূলক।

Link copied!