× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০১:৫৩ পিএম

যেভাবে টানা ৪ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০১:৫৩ পিএম

সরকারি চাকরিজীবীরা। ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীরা। ছবি : সংগৃহীত

চলতি বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, সামান্য পরিকল্পনা করলেই এক দিনের ছুটিকে কেন্দ্র করে চার দিনের অবকাশ উপভোগ করা সম্ভব।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবেবরাত উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকার কথা রয়েছে। তবে শবেবরাতের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ছুটির বিষয়টিও চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত।

যদি নির্ধারিত সূচি অনুযায়ী ৪ ফেব্রুয়ারি শবেবরাত পালিত হয়, তাহলে এর পরদিন বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক দিনের ঐচ্ছিক ছুটি নিলেই টানা চার দিনের ছুটি পাওয়া যাবে। কারণ ৬ ও ৭ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় নিয়মিত সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।

এই হিসাবে, বুধবারের সরকারি ছুটির সঙ্গে বৃহস্পতিবার এক দিনের ছুটি ম্যানেজ করতে পারলে ৪ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা। এতে পরিবার নিয়ে ভ্রমণ কিংবা ব্যক্তিগত কাজের পরিকল্পনা করা সহজ হবে।

উল্লেখ্য, সরকারি ছুটির ক্যালেন্ডারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, পবিত্র শবেবরাতের ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে চাঁদ দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ছুটির বিষয়টি কার্যকর হবে।

Link copied!