× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১০:১৫ এএম

পোস্টাল ব্যালটে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১০:১৫ এএম

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেন, প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠানোর প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় সেখানে নতুন করে কোনো পরিবর্তন করা সম্ভব নয়। ফলে বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট অপরিবর্তিতই থাকছে। তবে দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার (সিইসি) আবদুর রহমানেল মাছউদ।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে আসনভিত্তিক চূড়ান্ত প্রার্থীদের নাম ও প্রতীক সংযুক্ত করে ব্যালট ছাপানোর পরিকল্পনা রয়েছে। যেহেতু দেশের ভেতরের পোস্টাল ব্যালট এখনো ছাপানো হয়নি, তাই সেখানে প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের সুযোগ রয়েছে।

এর আগে বুধবার (১৪ জানুয়ারি) গণভোট প্রসঙ্গে এক বক্তব্যে তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা (আরও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা কোনোভাবেই ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে প্রচারণায় অংশ নিতে পারবেন না। তাদের সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে এবং এ নির্দেশনা কঠোরভাবে মানতে হবে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিগত পর্যায়ে অনেকেই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তবে নির্বাচন কমিশন জানায়, এই গণভোটে কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট প্রার্থী নেই এবং গণভোটের জন্য আলাদা কোনো আচরণবিধিও প্রণয়ন করা হয়নি।

আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা সংসদ নির্বাচনের জন্য একটি ব্যালট পেপারে আসনভিত্তিক প্রার্থীর নাম ও প্রতীক দেখে ভোট দেবেন। পাশাপাশি আরেকটি ব্যালট পেপারে চারটি বিষয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে নিজেদের মতামত জানাবেন।

এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরিচালনায় মোট ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৪৯৯ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাচন কর্মকর্তাদের এসব দায়িত্ব দেওয়া হয়েছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোটের ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় প্রচারণা শেষ হবে।

Link copied!