× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৩:১৪ পিএম

জুলাইয়ের চেতনা ধ্বংস করতেই দুটি পত্রিকা অফিসে আগুন : নূরুল কবির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৩:১৪ পিএম

নূরুল কবির। ছবি : সংগৃহীত

নূরুল কবির। ছবি : সংগৃহীত

রাজধানীতে অনুষ্ঠিত গণমাধ্যম সম্মিলনে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবির বলেছেন, যারা দু’টি পত্রিকা অফিসে আগুন দিয়েছে, তারা জুলাইয়ের মৌলিক চেতনাকে ধ্বংসের উদ্দেশ্যে ব্যবহার করছে।

শনিবার (১৭ জানুয়ারি) কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত সম্মিলনে তিনি এসব কথা বলেন।

নূরুল কবির আরও বলেন, সমাজে ভিন্নমত ও ভিন্ন কণ্ঠ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা কোনো অপরাধ নয়। এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে যেসব প্রতিষ্ঠান কাজ করছে, সেগুলোকে বিভিন্নভাবে স্তব্ধ করার চেষ্টা হচ্ছে। এ পরিস্থিতিতে সংঘবদ্ধতা এবং সম্মিলিত প্রয়াস গ্রহণ করা জরুরি।

তিনি বলেন, সংবাদপত্র ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো শুধু সীমিত সংখ্যক সাংবাদিকের মনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের হাতিয়ার নয়। এগুলো সচল না থাকলে সমাজের বিভিন্ন অধিকার ও স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে।

নূরুল কবির বলেন, গণমাধ্যমে হামলা এক ধরনের ট্রমা, যা তার উপর সারাজীবন প্রভাব ফেলতে পারে। ডেইলি স্টার অফিসে আগুন লাগানোকে তিনি মধ্যযুগীয় বর্বরতার প্রতীক হিসেবে বর্ণনা করেন। তিনি আরও বলেন, এরকম হামলা শুধু দুটি পত্রিকায় সীমাবদ্ধ থাকবে না, আগামীতে অন্যত্রও হতে পারে। তাই এ সময়ে সাংবাদিকদের ঐক্য এবং সংঘবদ্ধতা অপরিহার্য।

তিনি উল্লেখ করেন, যে কোনো দেশে গণমাধ্যমের বিকাশ ও সমাজের গণতান্ত্রিক উন্নয়ন একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। দুই পত্রিকা অফিসে হামলার পেছনে জুলাইয়ের গণতান্ত্রিক চেতনাকে লক্ষ্য করা হয়েছে।

এসময় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, সরকার যদি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস ও উদার দৃষ্টিভঙ্গি রাখে, তাহলে তারাই সবচেয়ে বেশি লাভবান হবে। এছাড়া দৈনিক প্রথম আলোর সম্পাদকও সাংবাদিকদের ঐক্য, সংহতি ও সমঝোতা বর্তমান ও ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন।
 

Link copied!