সারাদেশে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ পরিচালনা করে এ পর্যন্ত ১৯ হাজার ১৮২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় ৩১৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে অপরাধ দমনে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান পরিচালনা করে ১৯ হাজার ১৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এতে বলা হয়েছে, এসময় ২ হাজার ১৫৬ রাউন্ড গুলি ও ৭০০ রাউন্ড কার্তুজ, ৯৬টি ককটেল ও ১৪টি বোমা উদ্ধার করা হয়েছে।
-20251031160223-20251114184319-20251114202531-20251115172653-20251116163243-20251119151935-20251202184929-20251212132445-20251223194704.webp)

