× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০১:২৮ পিএম

ঠিকানা খুঁজে না পাওয়ায় সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট ফেরত এসেছে : ইসি সানাউল্লাহ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০১:২৮ পিএম

নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বলেছেন, ঠিকানা খুঁজে না পাওয়ায় মালয়েশিয়া থেকে ৪ হাজার ও ইতালি থেকে ১৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে।

সোমবার (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব বলেন তিনি।

সানাউল্লাহ বলেন, প্রবাসীদের সঠিক ঠিকানা না পাওয়ায় এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছানো সম্ভব হয়নি।

পোস্টাল ব্যালটে কারচুপি বা একজনের ভোট আরেকজন দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ফেস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, পোস্টাল ব্যালটে ৩৯টি মার্কা, যা ভাঁজের মধ্যে পড়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!