× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৬:৫৭ পিএম

বিমানবন্দর এলাকায় হর্ন বাজালেই জেল-জরিমানা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৬:৫৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে শব্দদূষণ রোধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। আগামী ২৫ জানুয়ারি থেকে বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে সরাসরি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘোষিত ‘নীরব এলাকা’র নিয়ম ভঙ্গ করলে অভিযুক্ত চালককে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ড দেওয়া হতে পারে।

যেসব এলাকা ‘নীরব এলাকা’র অন্তর্ভুক্ত

২০২৫ সালের সেপ্টেম্বর মাস থেকেই ঢাকার নির্দিষ্ট কিছু এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে...

বিমানবন্দর এলাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর উত্তর ও দক্ষিণে দেড় কিলোমিটার পর্যন্ত (উত্তরা স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত)।

আবাসিক ও বাণিজ্যিক এলাকা: গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন।

জানা গেছে, আগামী ২৫ জানুয়ারি থেকে শুধু সচেতনতা নয়, পাশাপাশি পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ডিএমপির ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এদিকে, জনস্বাস্থ্যের সুরক্ষায় হর্ন বাজানো থেকে বিরত থাকতে চালকদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!