× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ১২:০৯ এএম

অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয় : গণশিক্ষা উপদেষ্টা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ১২:০৯ এএম

গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান চন্দ্র রায়। ছবি : রূপালী বাংলাদেশ

গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান চন্দ্র রায়। ছবি : রূপালী বাংলাদেশ

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, এক অর্থে অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি নিরপেক্ষ নয়, জুলাই অভ্যুত্থান সমর্থিত পক্ষের সরকার। কাজেই এই সরকার ওই আন্দোলনের পক্ষে থাকবে, সেটাই স্বাভাবিক।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা পরিষদ হলরুমে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণশিক্ষা উপদেষ্টা ড. বিধান বলেন, মানুষ বারবার আশা নিয়ে আন্দোলন করে। কিন্তু তাদের সেই আশা পূরণ হয় না। ক্ষমতা পরিবর্তনের পর তা আর বাস্তবায়ন হয় না। ২৪ এর আন্দোলনের পর বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে অনেক আলোচনা-বিতর্ক করে কিছু ঐকমত্যের চেষ্টা করা হলো। ঘোষণাপত্র বা চার্টার বা সনদ তৈরি হল।

এখন এই চার্টার কিভাবে বাস্তবায়ন করা যাবে? তখন অধ্যাদেশের মাধ্যমে বেশ কিছু আইন তৈরি হল। কিন্তু সংসদ যদি সেগুলো বৈধতা না দেয়, তবে সেগুলো স্থায়ী হবে না। সংস্কারগুলো কার্যকারিতা হারাবে।

এ ছাড়া সংবিধানের মৌলিক কিছু সংস্কারের বিষয় আছে, যা অধ্যাদেশ জারি করে করা যায় না। এই বিবেচনা থেকেই রাজনৈতিক বাধ্যবাধকতা আনতে গণভোট আয়োজন।

সকলকে  ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে গণশিক্ষা উপদেষ্টা বলেন, গণভোটে কতগুলো প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে জনগণ যদি ‘হ্যাঁ’ ভোট দেয়, তবে সংস্কারের পক্ষে গুরুত্বপূর্ণ ম্যান্ডেট আসবে। যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তারাই এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। এই ‘হ্যাঁ’ সমাজের বৃহত্তর স্বার্থে। যাতে এভাবে আইন পরিবর্তনের মাধ্যমে সমাজে এক ধরনের পরিবর্তন আমরা নিয়ে আসতে পারি।

সরকারি কর্মচারীদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে নৈতিক জোর বহাল রেখে কাজ করার আহ্বান জানান ড. বিধান। যাতে মানুষ ভোট কেন্দ্রে যেতে আগ্রহী হয়।

তিনি বলেন, এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো থাকতে হবে। গণশিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের মিথ্যা সংবাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সুষ্ঠু ভোট আয়োজনে সকলের সহযোগিতা চান।

জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাবুদ্দিন প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!