সেনাবাহিনীর যৌথ অভিযানে গত সাত দিনে সারাদেশে ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এসব অভিযানে ২২টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, গত ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর যৌথ অভিযানে সারাদেশে ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অভিযানে ২২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮২২ রাউন্ড গোলাবারুদ, সাতটি ককটেল, দেশি অস্ত্র এবং দেশি-বিদেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন