× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৯:০৬ পিএম

জামালপুরে কুরআন অবমাননার দায়ে ভাই-বোন আটক

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৯:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জামালপুরে কুরআন অবমাননার অভিযোগে আকাশ (২৫) নামের এক যুবককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আগে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। এ ঘটনায় পৌর শহরের দিয়াবাড়ি জঙ্গলপাড়া এলাকার মৃত মুনসুর আলীর ছেলে সোহেল হোসেনসহ স্থানীয় আরও ৩ জন বাদী হয়ে আকাশ ও তার বড় বোনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার ২ নম্বর আসামি আকাশের বড় বোন রানী বেগম (৩৮)-কে আটক করে পুলিশ। সোমবার বিকেলে তাদের আদলতে প্রেরণ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি দুপুরে জামালপুর পৌর শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার ইলেকট্রিক মিস্ত্রি আনোয়ার হোসেনের দুই সন্তান আকাশ ও রানী বেগম মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরিফ ছিঁড়ে টুকরা টুকরা করে তা অপবিত্র স্থানে ফেলে দেয়। পরে বিষয়টি জানাজানি হলে ২৫ জানুয়ারি এশার নামাজের পর অভিযুক্ত আকাশকে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা। এতে আকাশ ক্ষিপ্ত হয়ে স্থানীয়দের ওপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় বিক্ষুব্ধ জনতা আকাশকে আটক করে জামালপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। 

মামলার এজাহারে আরও উল্লেখ রয়েছে, ২৫ জানুয়ারি সকালে মামলার বাদী সোহেল হোসেনের দশ বছর বয়সি ছেলে শয়ন হোসেন কুরআন অবমাননার বিষয়টি সাংবাদিকদের জানালে আসামি রানী বেগম তাকে একা পেয়ে মারধর করে। একপর্যায়ে শয়নের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

জামালপুর সদর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, কুরআন অবমাননার অভিযোগে প্রথমে অভিযুক্ত আকাশকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয় এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্তে নামে পুলিশ। পরে সোহেল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তির লিখিত অভিযোগের প্রেক্ষিতে ওই রাতেই আকাশের বড় বোন রানী বেগমকে আটক করা হয়। সোমবার বিকেলে তাদের দুজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!