× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০১:২৮ পিএম

পোস্টাল ব্যালটে ৪ লাখ ৩২ হাজার ভোটারের ভোটদান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০১:২৮ পিএম

নির্বাচন কমিশনের লোগো। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনের লোগো। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এরই মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন ভোটার।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য জানিয়েছে।

ইসি জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। ভোটার ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৯ হাজার ৩২৮টি।

ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন ভোটার। ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯টি ব্যালট। বাংলাদেশে পৌঁছেছে ২৯ হাজার ৭২৮ ব্যালট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশে এবং প্রবাসী মিলে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে হবে, অন্যথায় বাতিল হবে।
এদিকে দেশের ভেতরের তিন শ্রেণির নাগরিকের ব্যালট এখনো ফেরত আসা শুরু হয়নি। 

রূপালী বাংলাদেশ

Link copied!