× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৩:৫৪ পিএম

চাচাকে বাবা বানিয়ে কোটায় বিসিএস ক্যাডার হওয়া সেই ইউএনও গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৩:৫৪ পিএম

ইউএনও মো. কামাল হোসেন। ছবি : সংগৃহীত

ইউএনও মো. কামাল হোসেন। ছবি : সংগৃহীত

নাচোলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেনকে মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিয়ে বিসিএসে চাকরি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি নিজের চাচাকে বাবা এবং চাচিকে মা হিসেবে পরিচয় দিয়ে কোটা সুবিধা নিয়েছিলেন।

বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের জন্য গেলে ডিএনএ টেস্টে অসযোগিতার অভিযোগে আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়।

মামলার এজাহারে বলা হয়, কামাল হোসেনের প্রকৃত পিতা আবুল কাশেম ও মা হাবীয়া খাতুন। তবে তিনি কাগজপত্রে তার চাচা, বীর মুক্তিযোদ্ধা আহসান হাবীব এবং চাচি সানোয়ারা খাতুনকে পিতা-মাতা হিসেবে দেখিয়ে বিভিন্ন কোটা সুবিধা গ্রহণ করেছিলেন।

এজাহারে আরও বলা হয়েছে, তিনি এসএসসি, এইচএসসি ও উচ্চশিক্ষা সব সনদে চাচা-চাচির নাম ব্যবহার করেছেন। জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্রেও তাদের নাম বসানো হয়েছে। অভিযোগ অনুযায়ী, নবম শ্রেণি থেকে রেজিস্ট্রেশনের সময় তিনি এই জালিয়াতি শুরু করেন এবং এর মাধ্যমে ৩৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে চাকরি পান।

এর আগে ৪ নভেম্বর দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছিলেন, কামাল হোসেন মুক্তিযোদ্ধা কোটার সুবিধা পেতে প্রতারণা করেছেন। তিনি আরও বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয়ে চাকরি ও অন্যান্য সুবিধা নেওয়ার বেশ কয়েকটি মামলা ও তদন্ত চলমান রয়েছে।

Link copied!