× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:৫৪ পিএম

কারিগরি শিক্ষা : ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্কোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:৫৪ পিএম

ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্কোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্কোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিল্প খাত ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়াতে ‘কারিগরি শিক্ষা : ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্কোন্নয়নে করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সরকারি কর্মকর্তা, শিল্পপ্রতিনিধি এবং বিশেষজ্ঞরা অংশ নিয়ে ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, সময়োপযোগী কারিগরি শিক্ষা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সহযোগিতা এখন আর বিকল্প নয়, এটি অপরিহার্য।

সেমিনারের সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল খায়ের মোঃ আক্কাস আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবগণ—শোয়াইব আহমাদ খান (কারিগরি অনুবিভাগ), সামসুর রহমান খান (উন্নয়ন অনুবিভাগ) এবং মিজ রেহানা ইয়াছমিন (প্রশাসন ও অর্থ)। এ ছাড়া উপস্থিত ছিলেন ASSET প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মীর জাহিদ হাসান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

সেমিনারে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। ড. মো. নুরুল ইসলাম প্রথম প্রবন্ধে ‘ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্ক উন্নয়নে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’ নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় প্রবন্ধে ইরফান আহমেদ, ভাইস চেয়ারম্যান, সিরামিক ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল, শিল্প খাতের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রধান অতিথি তার বক্তব্যে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও কর্মসংস্থানভিত্তিক করতে সরকারের নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন এবং শিল্প খাতের সঙ্গে অংশীদারিত্ব জোরদারের আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মহাপরিচালক বলেন, ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্কোন্নয়নে নীতিগত উদ্যোগের পাশাপাশি মাঠপর্যায়ে কার্যকর সমন্বয় অপরিহার্য।

বক্তারা আরও বলেন, কারিগরি শিক্ষার পাঠ্যক্রম, প্রশিক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থায় শিল্পখাতের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ হয়ে উঠবে। এতে শিল্প খাতও প্রয়োজনীয় মানবসম্পদ পাবে।

সেমিনারে শিল্পকারখানার মালিক, উদ্যোক্তা, শিল্প খাতের প্রতিনিধি, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও বিশেষজ্ঞসহ প্রায় ৩০০ জন অংশগ্রহণ করেন।

Link copied!