× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:৪৫ পিএম

ঢাকায় তুরস্কের নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:৪৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঢাকায় তুরস্কের নতুন ভিসা আবেদন কেন্দ্র আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। আগামীকালসোমবার (২ ফেব্রুয়ারি) থেকে মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ঢাকায় ভিসা আবেদন গ্রহণ শুরু করবে।

রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার দেশের বাইরে কয়েকটি দেশে পরিচালিত হলেও, ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় কার্যক্রম শুরু করা হলো।

নতুন কেন্দ্রটি বনানী এলাকায়, ১১ নম্বর রোড, এম ব্লক, ৭৭ নম্বর বাড়িতে অবস্থিত। ভিসা আবেদন কেন্দ্র রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ করবে। পাসপোর্ট সংগ্রহের সময় নির্ধারিত দুপুর ২টা থেকে বিকেল ৫টা। আবেদন করার আগে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক।

ভিসা ফি নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ:

  • সিঙ্গেল এন্ট্রি ভিসা (৩ মাস): ২৪,৭৫০ টাকা
  • সিঙ্গেল এন্ট্রি ভিসা (৬ মাস): ২৭,৬২৫ টাকা
  • সিঙ্গেল এন্ট্রি ভিসা (১২ মাস): ৩০,৫০০ টাকা
  • মাল্টিপল এন্ট্রি ভিসা (৩ মাস): ৪১,০০০ টাকা
  • মাল্টিপল এন্ট্রি ভিসা (৬ মাস): ৪৩,৮৭৫ টাকা
  • মাল্টিপল এন্ট্রি ভিসা (১২ মাস): ৪৬,৭৫০ টাকা
  • ডাবল ট্রানজিট ভিসা (৩ মাস): ৩২,২৫০ টাকা

অতিরিক্ত সুবিধা ও সার্ভিসের জন্য নির্ধারিত ফি:

  • প্রিমিয়াম লাউঞ্জ ফি: ৮,০০০ টাকা
  • ফ্লাইট রিজার্ভেশন ফি: ২৫০ টাকা
  • হোটেল রিজার্ভেশন ফি: ২৫০ টাকা
  • বায়োমেট্রিক ফটো ফি: ২০০ টাকা
  • এসএমএস চার্জ: ৪০ টাকা
  • ফটোকপি ও প্রিন্টআউট ফি (প্রতি পিস): ১০ টাকা

Link copied!