× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৯:৩৪ পিএম

শবেবরাত উপলক্ষে সারা দেশে কঠোর নিরাপত্তা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৯:৩৪ পিএম

র‍্যাবের লোগো। ছবি- সংগৃহীত

র‍্যাবের লোগো। ছবি- সংগৃহীত

পবিত্র শবেবরাত উপলক্ষে অন্যান্য বাহিনীর পাশাপাশি সারা দেশে নিরাপত্তার দায়িত্ব থাকবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব জাতীয় পর্যায়ের ধর্মীয় ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ধর্মীয় উৎসব-অনুষ্ঠান উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে। র‌্যাব ফোর্সেস আগামীকাল ৩ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোতায়েন থাকবে।

এতে বলা হয়েছে,  ঢাকাসহ সারা দেশে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও ইউনিফর্মে টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয়সংখ্যক স্ট্যাটিক ও মোবাইল ফোর্স মোতায়েন এবং পর্যাপ্ত স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ মসজিদ ও মাজারসমূহে গোয়েন্দা নজরদারিসহ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও ধর্ম বিরোধী অপপ্রচার-গুজব রোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে নজরদারি অব্যাহত রাখছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে কোনো ব্যক্তি এবং স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা ও অপপ্রচার রোধ করতে প্রস্তুত রয়েছে র‌্যাব।

এছাড়াও উক্ত সময়ে যে কোনো বিশৃঙ্খলা দেখা দিলে সহযোগিতা পেতে র‌্যাব’কে (কন্ট্রোল রুমের নাম্বার ০১৭৭৭৭২০০২৯) জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দেশের সকল স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছে র‌্যাব।

রূপালী বাংলাদেশ

Link copied!