× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৯:৪০ পিএম

নিজ এলাকায় নির্বাচনি দায়িত্ব পালন করতে পারবেন না যারা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৯:৪০ পিএম

জাতীয় নির্বাচন। ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচন। ছবি : সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এই ভোট সম্পন্ন করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আইনের বিধান (বিশেষ বিধান) সম্পর্কে সচেতন হয়ে নির্বাচনি দায়িত্ব পালন করতে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। এমনকি আনসার ও ভিডিপি সদস্যদের নিজ এলাকার বাইরে দায়িত্ব পালনের নির্দেশও দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ইসি। এতে স্বাক্ষর করেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম।

এতে বলা হয়েছে, আনসার ও ভিডিপি সদস্যরা নিজ এলাকার বাইরে নির্বাচনি দায়িত্ব পালন করবেন। নির্বাচনে তাদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতা নিশ্চিতকরণের জন্য নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে।

একইসঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের স্ব-স্ব ইউনিয়নে পদায়ন না করার জন্যও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন।

নির্বাচন কমিশন (ইসি) থেকে সংশ্লিষ্ট দপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবর এ সংক্রান্ত অবহিত পত্র দেওয়া হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পরিচালনা এবং আইনশৃঙ্খলা খাত মিলিয়ে এবার ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ১০০ কোটি টাকা। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভোটার আছে পৌনে ১৩ কোটি। মোট ভোটগ্রহণকারী কর্মকর্তা থাকবেন ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন।

তাদের মধ্যে রিটার্নিং কর্মকর্তা ৬৯ জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৯৮ জন, প্রিসাইডিং কর্মকর্তা ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং কর্মকর্তা ৪ লাখ ৯৫ হাজার ৭৬৪ জন। এর পাশাপাশি পোস্টাল ভোটের দায়িত্বে থাকবেন প্রায় ১৫ হাজার কর্মকর্তা।

এবারের নির্বাচনে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৫০০ জন। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন বিভিন্ন বাহিনীর ৯ লাখ ৪৩ হাজার ৫০ জন সদস্য।

Link copied!