× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাসস

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০১:৩৩ পিএম

এনবিআর উন্মুক্ত করল আমদানি তথ্য

বাসস

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০১:৩৩ পিএম

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ছবি : সংগৃহীত

আমদানি বাণিজ্য সংক্রান্ত তথ্যপ্রাপ্তি সহজ, স্বচ্ছ ও উন্মুক্ত করতে এইচএস কোডভিত্তিক পণ্য আমদানির তথ্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর ওয়েবসাইটে সাধারণ মানুষের জন্য প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন ধরে তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী, বিনিয়োগকারী, ব্যবসায়ী, বাণিজ্য গবেষক ও সাংবাদিকরা এই তথ্যের দাবিতে ছিলেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর অংশ হিসেবে এনবিআরের ওয়েবসাইটের (www.nbr.gov.bd) ‘পাবলিকেশন’ পোর্টালের ‘কাস্টমস’ লিংকে ২০২৫ সালের ডিসেম্বর মাসের বাণিজ্যিক ও বন্ড সুবিধায় আমদানি করা পণ্যের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তথ্যে এইচএস কোডভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী আমদানি পণ্যের পরিমাণ, ওজন ও মূল্য-সংক্রান্ত বিস্তারিত উপাত্ত অন্তর্ভুক্ত রয়েছে।

এনবিআর জানায়, নিয়মিতভাবে আমদানি তথ্য প্রকাশের ফলে সংশ্লিষ্টরা নির্ভরযোগ্য উপাত্ত ব্যবহারের সুযোগ পাবেন। এতে আন্তর্জাতিক বাজারে পণ্যের তুলনামূলক দর ও দামের ওঠানামা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে এবং আমদানির প্রবণতা ও পণ্যের গতিবিধি বিশ্লেষণ সহজ হবে।

এ ছাড়া বাণিজ্য কাঠামো ও আমদানি নির্ভরতা বোঝার পাশাপাশি বন্ড সুবিধার আওতায় শিল্প উপকরণের প্রবাহ এবং রপ্তানিমুখী শিল্পে সহায়তা কার্যক্রম মূল্যায়নও সহজ হবে। আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষণ, কার্যকর নীতি প্রণয়ন এবং সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ট্রেড ফ্যাসিলিটেশন বা বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে গৃহীত উদ্যোগের ধারাবাহিকতায় বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য প্রতি মাসে নিয়মিতভাবে এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!