× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:৪৩ পিএম

‘নির্বাচনের পর দ্রুত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:৪৩ পিএম

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ছবি- সংগৃহীত

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ছবি- সংগৃহীত

নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকার দায়িত্ব হস্তান্তর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব লেখেন, ‘নির্বাচনের পরও অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থেকে যাবে বলে যারা প্রচারণা চালাচ্ছেন, তাদের উদ্দেশ্য অসৎ। এরাই কদিন আগেও নির্বাচন নিয়ে সংশয় উৎপাদনের চেষ্টা করেছে। এখন যখন দেখছে নির্বাচন যথাসময়ে হচ্ছে, তখন তারা নতুন ষড়যন্ত্রতত্ত্ব নিয়ে হাজির হয়েছে।’ 

তিনি লেখেন, ‘আমরা লক্ষ করেছি, এদের এইরকম অসৎ প্রপাগান্ডায় অনেক উচ্চশিক্ষিত মানুষও বিভ্রান্ত হচ্ছেন। বাস্তবে এ ধরনের বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’ 

আবুল কালাম আজাদ লেখেন, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে সরকার।

রূপালী বাংলাদেশ

Link copied!