× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:২৮ এএম

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:২৮ এএম

আসিফ নজরুল ও শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

আসিফ নজরুল ও শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সিদ্ধান্তের জন্য পাকিস্তানকে ‘ধন্যবাদ’ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আসিফ নজরুল ফেসবুকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লিখেন, ‘ধন্যবাদ পাকিস্তান।’

ফেসবুকে আসিফ নজরুল লিখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি, এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।

বাংলাদেশকে শুরু থেকে সমর্থন দিয়ে এলেও ম্যাচ বর্জনের কারণ নিয়ে পাকিস্তান এতদিন খোলাখুলি কিছু বলেনি। অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পরিষ্কারভাবে জানালেন, বাংলাদেশের পাশে দাঁড়াতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!