× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:১১ পিএম

চট্টগ্রামে নৌ উপদেষ্টার গাড়ি আটকে রেখে শ্রমিকদের বিক্ষোভ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:১১ পিএম

নৌপরিবহন উপদেষ্টাকে আটক করে শ্রমিকদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

নৌপরিবহন উপদেষ্টাকে আটক করে শ্রমিকদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে জরুরি বৈঠকে যোগ দিতে গেলে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের গাড়ি আটক করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি)  উপদেষ্টা বন্দরে পৌঁছালে বন্দরের ৪ নম্বর গেটে তার গাড়িবহর আটকে বিক্ষোভ করেন শ্রমিকরা।

এদিকে সমস্যা সমাধানে জরুরি বৈঠকে বসছে বন্দর কর্তৃপক্ষ। এতে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন উপস্থিত থাকবেন।

সকালে বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে অনুষ্ঠেয় বৈঠকে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের থাকতে বলা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ।

বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে টানা তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন। এর পর আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান।

বন্দর জেটিতে কনটেইনার ও মালামাল হ্যান্ডলিং, ইয়ার্ড থেকে সরবরাহ/হস্তান্তর এবং জাহাজ চলাচল সবই সম্পূর্ণভাবে বন্ধ আছে।

বন্দর সূত্র জানায়, আজ সকাল থেকে আন্দোলন আরও কঠোর হয়ে গেছে। আন্দোলনকারীরা বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান নিয়ে ট্রাফিক, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বন্দরে প্রবেশে বাধা দিচ্ছেন।

বন্দর কর্তৃপক্ষের চিঠিতে বলা হয়, বর্তমানে নিউমুরিং টার্মিনাল পরিচালনা করা সিডিডিএলের পরিচালক যেন একজন বা দুজন শ্রমিককে বৈঠকে পাঠান।

বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা, যেমন—চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আঞ্চলিক কমান্ডার, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, কোস্টগার্ডের জোনাল কমান্ডার ও নেভি ইন্টেলিজেন্সের কর্মকর্তাদের বৈঠকে থাকতে বলা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!