× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৩:১৪ পিএম

পে-স্কেলের দাবিতে যমুনার সামনে সংঘর্ষে আহত ১৪

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৩:১৪ পিএম

যমুনার সামনে সংঘর্ষে আহত। ছবি : সংগৃহীত

যমুনার সামনে সংঘর্ষে আহত। ছবি : সংগৃহীত

নবম জাতীয় পে-স্কেল দ্রুত ঘোষণা করার দাবিতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সংঘর্ষে অন্তত ১৪ জন আন্দোলনকারী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার পর থেকে ১টা পর্যন্ত যমুনা ভবনের সামনে জমায়েত করা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় দৌড়াদৌড়ি ও ধাক্কাধাক্কিতে আন্দোলনকারীরা আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন—হান্নান (৪৫), জয়দাস (৩৫), তন্ময় (৩২), জাকারিয়া (৪০), সেকান্দর (৪০), ওসমান (৪০), অভিজিৎ (৩৫), আজিম উদ্দিন (৫০), সাইমন (২৫), রিপন (৩২), মুনসুর শামীম (৪০), ইয়াসমিন (৪০), আবদুল কুদ্দুস (৬০) এবং জুয়েল (৩৪)।

ঘটনার পর যমুনা ভবনসংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের সড়কে যান চলাচল সীমিত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বর্তমানে পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

Link copied!