× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:৫৭ পিএম

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:৫৭ পিএম

আহত রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। ছবি- সংগৃহীত

আহত রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। ছবি- সংগৃহীত

শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আন্দোলন চলাকালে সংঘর্ষে আহত হয়েছেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা গত বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার বিকেলে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন।

ইনকিলাব মঞ্চের নেতাদের দাবি, জুমার নামাজের পর সেখানে সমবেত হলে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোড়ে। এতে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

এদিকে শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পোস্টে জানায়, সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকেও আঘাত করা হয়েছে।

আরেকটি পোস্টে সংগঠনটি জানায়, আপাতত কোনো ধরনের জমায়েত না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পোস্টে বলা হয়, “চিকিৎসা শেষে আমরা আবার রাজপথে ফিরব। সে পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার অনুরোধ জানানো হচ্ছে।”

Link copied!