× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:২৫ পিএম

মেট্রোরেল থামছে না শাহবাগ ও ঢাবি স্টেশনে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:২৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে রাজধানীর নির্ভরযোগ্য গণপরিবহন মেট্রো ট্রেন আপাতত শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামবে না।

এমআরটি লাইন-৬-এর দায়িত্বশীলরা শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তারা জানান, সন্ধ্যা ৭টা ৫৮ মিনিট থেকে শাহবাগ স্টেশন এবং রাত ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন থামানো বন্ধ থাকবে।

এদিকে আজ শুক্রবার মেট্রো ট্রেনের সর্বশেষ ট্রিপ উত্তরা থেকে রাত ৯টায় এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাবে।

পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে ইনকিলাব মঞ্চের যাত্রা ছত্রভঙ্গ করেছে, যা জাতিসংঘের অধীনে হত্যাকাণ্ডের তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে আয়োজন করা হয়েছিল। এতে জাবের ও রাকসুর জিএসসহ অন্তত ৩১ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Link copied!