× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০২:০৩ পিএম

৪৪তম বিসিএসের গেজেট থেকে বাদ ১৮৬ প্রার্থী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০২:০৩ পিএম

৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ। ছবি : সংগৃহীত

৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ। ছবি : সংগৃহীত

সরকারিভাবে গেজেট প্রকাশ করা হয়েছে ৪৪তম বিসিএসের। গেজেটে উত্তীর্ণ ১ হাজার ৬৭৬ প্রার্থীর মধ্যে চূড়ান্ত নিয়োগে বাদ পড়েছেন ১৮৬ জন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের সাত মাস পর নিয়োগ পেলেন এই প্রার্থীরা। 

জানা যায়, প্রশাসন ক্যাডারে ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে ৯ জন, কর ক্যাডারে ১১ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনসহ বিভিন্ন ক্যাডারে নিয়োগে দেওয়া হয়েছে।

আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে নিয়োগপ্রাপ্তদের যোগদান করতে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্ধারিত তারিখে যোগদান না করলে প্রার্থী চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল হবে।

এর আগে গত বছরের ৩০ জুন প্রথম দফায়, ৬ নভেম্বর ২০২৫ দ্বিতীয়বারের মতো ৪৪তম বিসিএসের ‘চূড়ান্ত’ ফল প্রকাশ করা হয়েছিল। এরপর তৃতীয় দফায় ১১ নভেম্বর ২০২৫ চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

প্রথম দফায় প্রকাশিত ফলে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। দ্বিতীয় দফায় সুপারিশ করা হয় ১ হাজার ৬৮১ জনকে। দ্বিতীয় দফায় বাদ পড়েন ৯ জন। তৃতীয় দফায় ১ হাজার ৬৭৬ জনকে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। এ সময় বাদ পড়েন পাঁচজন। আন্দোলনে যেতে পারছেন না। পরিশেষে বীর শহীদের বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!