× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৩:২৫ পিএম

ঢাকা-১৪, ১৬ও ১৮ আসন অধিক ঝুঁকিপূর্ণ : সেনাবাহিনী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৩:২৫ পিএম

লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর। ছবি : সংগৃহীত

লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর। ছবি : সংগৃহীত

ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের মধ্যে ভোটকেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষভাবে ঢাকা-১৪ ও ১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে মিরপুর ইনডোর স্টেডিয়ামে জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে বক্তব্য দেন মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর। 

তিনি জানান, মোট ভোটকেন্দ্রের ১৮ শতাংশ ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঢাকা-১৪ ও ১৬ আসনকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

লে. কর্নেল ফুয়াদ মাসরুর বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিত করছি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে বিশেষ নজর দিয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ হিসেবে ভাগ করে প্রতিটি ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ছাড়া তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, নির্বাচন কাভার করার সময় কোনো বিশৃঙ্খলা বা নাশকতার খবর পাওয়া গেলে তা প্রাথমিক যাচাই ছাড়া ছড়ানো উচিত নয়। সেনাবাহিনী প্রার্থীদের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। সাংবাদিকরা যদি কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি লক্ষ্য করেন, তা অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানান।

Link copied!