× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:৫৬ পিএম

ঢাকা-১১ আসনে কাইয়ুমের থেকে এগিয়ে নাহিদ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:৫৬ পিএম

নাহিদ ইসলাম ও এমএ কাইয়ুম। ছবি- সংগৃহীত

নাহিদ ইসলাম ও এমএ কাইয়ুম। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও এডভোকেসি সংস্থা সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশের জরিপে দেখা গেছে, এই আসনের ভোটারদের ৪১.৪ শতাংশ নাহিদ ইসলামকে ভোট দিতে চান। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির এমএ কাইয়ুমকে ভোট দিতে চান ৩৭ শতাংশ ভোটার।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিডিবিএল ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সোচ্চারের প্রেসিডেন্ট ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমদ চারজন দলীয় প্রধানের আসনের জরিপ ফল প্রকাশ করেন।

জরিপে মোট ৬০৬ জন ভোটার অংশগ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৫১ শতাংশ এবং নারী ৪৯ শতাংশ। নাহিদ ইসলামকে ভোট দেবেন বলেছে পুরুষের ৪১.৭ শতাংশ ও নারীর ৪১.১ শতাংশ, আর এমএ কাইয়ুমকে ভোট দেবেন বলেছে পুরুষের ৩৩.৭ শতাংশ ও নারীর ৪০.৪ শতাংশ।

বয়স ও পেশার ভিন্নতার ভিত্তিতে নাহিদ ইসলাম সর্বাধিক সমর্থন পাচ্ছেন। এছাড়া ৪৫.৭ শতাংশ ভোটার মনে করেন নাহিদ বিজয়ী হবেন, তবে ৪০.৬ শতাংশ ভোটার মনে করছেন এমএ কাইয়ুম বিজয়ী হতে পারেন।

Link copied!