× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১২:৫১ পিএম

প্রচারে ব্যাপক অনিয়ম হলেও অপারগ ভূমিকায় নির্বাচন কমিশন : টিআইবি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১২:৫১ পিএম

ড. ইফতেখারুজ্জামান। ছবি : সংগৃহীত

ড. ইফতেখারুজ্জামান। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে অনলাইন ও অফলাইন প্রচারে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হলেও নির্বাচন কমিশন (ইসি) রোধে অনেকটা ‘অপারগ’ ভূমিকা পালন করছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা ও নির্বাচনবিরোধী তৎপরতায় চরম অস্থিতিশীলতার ঝুঁকি রয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে ‘গণভোট ও প্রাক-নির্বাচন পরিস্থিতি’ শীর্ষক এক প্রতিবেদনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান নির্বাচনের বর্তমান চিত্র তুলে ধরে এসব কথা বলেন।

তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন এবং প্রশাসনের কার্যকর ভূমিকার ঘাটতি রয়েছে। বিশেষ করে আচরণবিধি লঙ্ঘন ও অনিয়ম রোধে কমিশন নিজের ক্ষমতার প্রয়োগ করছে না। শুরুতে ইতিবাচক লক্ষণ থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে দলগুলোর মধ্যে সংঘাত, আন্তঃদলীয় কোন্দল এবং পেশিশক্তির ব্যবহার অর্থাৎ পুরোনো নেতিবাচক রাজনৈতিক চর্চা ফিরে এসেছে।

এবারের নির্বাচনে আগের তুলনায় অর্থ ও ধর্মের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে পর্যবেক্ষণ করেছে টিআইবি। একই সঙ্গে, রাজনৈতিক সহিংসতার পাশাপাশি নির্বাচনবিরোধী তৎপরতার কারণে দেশে অস্থিতিশীলতার ঝুঁকি রয়েছে বলে মনে করছে সংস্থাটি।

এ প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, অনলাইন ও অফলাইন প্রচারে ব্যাপক অনিয়ম হলেও কমিশন অনেকটা ‘অপারগ’ হয়ে তা এড়িয়ে যাচ্ছে, যা সবার জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র নষ্ট করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!