৪৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে প্রাথমিকভাবে ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা পিএসসির ওয়েবসাইটে দেখা যাবে।
পিএসসি জানিয়েছে, প্রার্থীদের আবেদনপত্রে সংযুক্ত সনদ, তথ্য ও অন্যান্য ডকুমেন্টের ভিত্তিতে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে। তবে চূড়ান্ত নিয়োগের আগে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রার্থীর সনদ, ডকুমেন্ট ও অন্যান্য তথ্য যাচাই করে নিশ্চিত হবে।
কমিশন জানায়, যদি কোনো প্রার্থী জ্ঞাতসারে ভুল তথ্য প্রদান করে, প্রয়োজনীয় তথ্য গোপন করে, জাল সার্টিফিকেট জমা দেয়, বা বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত কোনো প্রমাণে প্রতারণা করে, তাহলে তার মনোনয়ন বাতিল হবে। এ ছাড়া প্রয়োজনে সংশ্লিষ্ট প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা হতে পারে। নিয়োগের পরও যদি এমন কোনো তথ্য প্রকাশিত হয় এবং তা প্রমাণিত হয়, প্রার্থীকে চাকরি থেকে বরখাস্ত করা এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিসিএস ক্যাডার পদে মনোনীত প্রার্থীদের নিয়োগ দেওয়ার আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল বোর্ড দ্বারা করা হবে। প্রার্থীর জীবন-বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য ডকুমেন্ট যথাযথ এজেন্সি দ্বারা যাচাইয়ের পর সরকার নিয়োগ প্রদান করবে। প্রার্থীর উচ্চতা, বুকের মাপ ও ওজন সম্পর্কিত তথ্যও যাচাই করা হবে।
প্রকাশিত মনোনয়ন চূড়ান্ত নয়। যদি কোনো ভুল-ত্রুটি থাকে, কমিশন তা সংশোধনের ক্ষমতা রাখে। মনোনয়ন প্রার্থীর চাকরিতে নিয়োগের নিশ্চয়তা দেয় না। নিয়োগসংক্রান্ত সকল বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা মেনে নিয়োগকারী কর্তৃপক্ষ মনোনয়নের ভিত্তিতে নিয়োগ প্রদান করবে।
প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীরা চূড়ান্ত নিয়োগের আগে সমস্ত তথ্য ও যোগ্যতার যাচাই সম্পন্ন করতে হবে। মিথ্যা তথ্য, জাল সনদ বা অন্য কোনো অনিয়ম প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিকভাবে মনোনীতদের তালিকা


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন