ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৮১ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৫:৩৭ পিএম
নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনি প্রচার শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়।

নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ, প্রভাবমুক্ত এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নিয়েছে যে, ওই সময় থেকে নির্বাচনি এলাকায় কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না।

ইসি জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে আগামী ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এর অর্থ, নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ও কমিশনের অনুমোদিত ব্যক্তি এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ এই সময়ের মধ্যে নির্বাচনী এলাকায় থাকতে পারবে না।

নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজন করা যায়।